ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহের মুক্তাগাছায় বালু বোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। সোমবার দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা কুমারগাতার মনতলা সমিতি ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ সময় ট্রাকের চালক, হেলপার ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তিন নারীর লাশ উদ্ধার করি। তিন নারীর পরিচয় শানাক্ত করা যায়নি।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...