এসএমপির অভিযানে উদ্ধার ৬৮ মোবাইল, আটক ৩০

সিলেট ব্যুরো

এসএমপির অভিযানে উদ্ধার ৬৮ মোবাইল, আটক ৩০

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট ও জিনিয়া টিমের উদ্ধার করা ৬৮টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর ও নগরীর কাষ্টঘরে মাদক বিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ীসহ মোট ৩০ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম এবং উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ২২ ফেব্রুয়ারি মোবাইল ফোন উদ্ধার টিম গঠনের পর থেকে এ পর্যন্ত মোট ২৩০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ কমিশনার বলেন, পুরনো মোবাইল ফোন কেনার ক্ষেত্রে বিক্রেতার পরিচয়, বৈধ কাগজপত্র এবং ডিভাইসের আইএমইআই নাম্বার যাচাই করে সতর্কতার সঙ্গে ক্রয় করা উচিত। এতে চুরি বা হারানো মোবাইল কেনার ঝুঁকি এড়ানো সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার সিলেট মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি জানান, শনিবার কোতোয়ালী মডেল থানার কাষ্টঘর এলাকায় পরিচালিত অভিযানে তিন মাদক ব্যবসায়ীসহ মোট ৩০ জনকে আটক করা হয়।

অভিযানকালে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ১২টি চাকু, ২৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...