কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা–কর্মীসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬৬ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, ঢাকার মোহাম্মদপুর থেকে একজন, মিরপুর থেকে একজন এবং বনানী এলাকা থেকে একজনসহ মোট ৩ জন আওয়ামীলীগের নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তিনজনের বিরুদ্ধে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়াও গতকাল শুক্রবার দিনভর অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৬৩ জনকে আটক করা হয়েছে।
এদের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টি করা, দস্যুতা, ছিনতাই, মাদক ব্যবসা ও ডাকাতির অভিযোগ রয়েছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ডিএমপি জানিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

