শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত রাফির মৃত্যু

স্টাফ রিপোর্টার

শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত রাফির মৃত্যু

রাজধানীর শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কাফরুল থানায় জানানো হয়েছে।

জানা গেছে, গত ১০ জুন রাতে শেওড়াপাড়ায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭টায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধান আসামি কালু, পারভেজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

মৃত সাজিদ চৌধুরী রাফি কাফরুলের ইব্রাহিমপুর এলাকার স্থায়ী বাসিন্দা শামসুল চৌধুরী শান্ত ও তানিয়া চৌধুরীর ছেলে। তিনি ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান।

তার বাবা মানসিক রোগী। মা প্রবাসী।

রাফির মা তানিয়া সিকদার জানিয়েছেন, পূর্বশত্রুতার জেরে তার ছেলেকে হত্যা করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন