ইবনে সিনা ট্রাস্ট ও সমবায় অধিদপ্তরের করপোরেট চুক্তি স্বাক্ষর

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইবনে সিনা ট্রাস্ট ও সমবায় অধিদপ্তরের করপোরেট চুক্তি স্বাক্ষর

ইবনে সিনা ট্রাস্ট এবং সমবায় অধিদপ্তরের মধ্যে একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় সমবায় অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী, স্টাফ এবং তাদের নির্ভরশীল (ডিপেনডেন্ট) সদস্যরা ইবনে সিনা ট্রাস্টের বিভিন্ন শাখা থেকে স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।

শনিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ চুক্তিতে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

চুক্তিপত্রে ইবনে সিনা ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী এবং সমবায় অধিদপ্তরের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স) মো. নবীরুল ইসলাম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক (প্রশাসন) মোহাম্মদ সফিকুল ইসলাম, উপনিবন্ধক (অর্থ) মো. আহসান হাবিব এবং উচ্চমান সহকারী (প্রশাসন) তানজিলা আক্তার উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র এজিএম ও অ্যাডমিন ইনচার্জ মুহাম্মদ শফিকুল ইসলাম, ট্রাস্টের করপোরেট রিজিওনাল ইনচার্জ (বিজনেস ডেভেলপমেন্ট) মোহাম্মদ মাসুদ, করপোরেট নর্থ জোন ইনচার্জ (বিজনেস ডেভেলপমেন্ট) আবু আব্দুল্লাহ রাসেল, মেডিকেল কলেজ হাসপাতালের মার্কেটিং ইনচার্জ শামসুজ্জামান এবং করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রাকিব উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের করপোরেট চুক্তি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা গ্রহণে ব্যয় সাশ্রয়ের সুযোগ সৃষ্টি হবে, যা সংশ্লিষ্টদের জন্য একটি ইতিবাচক উদ্যোগ।

চুক্তির ফলে সমবায় অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা ইবনে সিনা ট্রাস্টের হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে নির্ধারিত বিশেষ ছাড়ের সুবিধা উপভোগ করতে পারবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...