ছাত্রদলকর্মী হত্যা চেষ্টা মামলা

হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

মোহাম্মাদপুরে ছাত্রদলকর্মী আশিক হত্যা চেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। রোববার সকালে এ চার্জশিট দাখিল করা হয়। এ মামলা থেকে ১২৭ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

হাসিনা ছাড়াও চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল।

বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে আহত হওয়ার ঘটনায় ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এ মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও দেড়শ’ জনকে আসামি করা হয়েছিল।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন