উচ্চ আদালতে রামিসা হত্যার রায় বহাল থাকার প্রত্যাশা আইনমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

উচ্চ আদালতে রামিসা হত্যার রায় বহাল থাকার প্রত্যাশা আইনমন্ত্রীর
ছবি: আমার দেশ

উচ্চ আদালতে রামিসা হত্যায় ট্রাইব্যুনালের দেওয়া রায় বহাল থাকার প্রত্যাশা জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার বেলা সাড়ে ১১টার দিকে রামিসা হত্যার রায় ঘোষণার পর সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ প্রত্যাশার কথা জানান।

তিনি বলেন, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ছয় কার্যদিবসের মধ্যে রায় দেওয়া হয়েছে। আইনে কত দিনের মধ্যে বিচার শেষ করতে হবে এর কোনো বিধান নেই। হাইকোর্টে এ মামলার নথি পৌঁছালে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী বলেন, রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলার দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডের রায়ে সরকার সন্তুষ্ট।

আইনমন্ত্রী বলেন, আমরা রামিসাকে তার বাবা-মার কাছে ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু আমাদের যতটুকু করার সেটা আমরা চেষ্টা করেছি। ১৯ মে’র ঘটনা ২৪ মে এর মধ্যে আমরা তদন্ত সম্পন্ন করে চার্জসিট দিতে সফল হয়েছি।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা এক মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ সেই রায় নিম্ন আদালতে দেওয়া হয়েছে।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন