ব্লিসবন্ডের ‘কার অ্যাক্সেসরিজ’

তথ্যপ্রযুক্তি ডেস্ক

ব্লিসবন্ডের ‘কার অ্যাক্সেসরিজ’

সড়কে নিরাপদ ও সচেতন ড্রাইভিং নিশ্চিত করতে প্রযুক্তি ব্র্যান্ড ব্লিসবন্ড দেশের বাজারে এনেছে তাদের সর্বাধুনিক মডেলের কার অ্যাক্সেসরিজ বা গাড়ির যন্ত্রাংশ। এসব অ্যাক্সেসরিজের মধ্যে রয়েছে ক্যামেরা, ওয়্যারলের চার্জিং, ভ্যাকুয়াম ক্লিনার, অ্যারোমা ডিফিউজার, ইনফ্ল্যাটরসহ বেশ কিছু ডিভাইস। দেশের অন্যতম প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান আই টেক স্মার্ট লিমিটেডের ওয়েবসাইট এবং তাদের পার্টনার রিটেইল শপে পাওয়া যাচ্ছে গাড়ির এসব অ্যাক্সেসরিজ। প্রায় প্রতিটি ডিভাইসে পাওয়া যাবে ১৮ মাসের ওয়ারেন্টি সুবিধা। ব্লিসবন্ড কার ডিভিআর এফ১ উচ্চমানের ভিডিও রেকর্ডিং সুবিধা নিয়ে এসেছে। যাত্রাপথের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ধারণে সক্ষম এ ডিভাইসটি গাড়ির অভ্যন্তরের সঙ্গে সহজেই মানিয়ে যায়। এটি সামনের ও পেছনের ডুয়াল ক্যামেরায় ভিডিও রেকর্ডিং সুবিধা দেয়। এতে রয়েছে ফোর-কে আলট্রা এইচডি ফ্রন্ট ক্যামেরা, ১০৮০পি রিয়ার ক্যামেরা, নাইট ভিশন, ওয়াই-ফাই কানেক্টিভিটি ও জিপিএস ট্র্যাকিং সুবিধা। জরুরি মুহূর্তে স্বয়ংক্রিয় ভিডিও লক করার জন্য রয়েছে জি-সেন্সর। উন্নত প্রযুক্তিনির্ভর ব্লিসবন্ড কার ডিভিআর এক্স২৫ পরিষ্কার ভিডিও রেকর্ডিং এবং প্রশস্ত ভিউ অ্যাঙ্গেলের মাধ্যমে সড়কে পূর্ণাঙ্গ নজরদারি নিশ্চিত করে। যেকোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তথ্য সংরক্ষণে এটি কার্যকর ভূমিকা রাখে। টেকসই গঠন, ব্যবহারবান্ধব নকশা এবং ধারাবাহিক রেকর্ডিং সুবিধা থাকায় নিরাপত্তাসচেতন চালকদের জন্য এটি হতে পারে নির্ভরযোগ্য ডিভাইস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...