বাংলাদেশ বিমানবাহিনীতে ‘অফিসার ক্যাডেট’ পদে নিয়োগ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বাংলাদেশ বিমানবাহিনীতে ‘অফিসার ক্যাডেট’ পদে নিয়োগ

বাংলাদেশ বিমানবাহিনীর ৯৫তম বিএএফএ কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এইচএসসি পাশের প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। বয়স সাড়ে ১৬ বছর হলেই প্রার্থীরা আবেদনের যোগ্য হবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমানবাহিনী

বিজ্ঞাপন

কোর্সের নাম: ৯৫তম বিএএফএ কোর্স

পদের নাম: অফিসার ক্যাডেট

যোগ্যতার বিবরণ

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরণ: নারী-পুরুষ

বেতন: ১০,০০০ টাকা (প্রশিক্ষণ চলাকালীন সময়)

বয়স: ২০ ডিসেম্বর ২০২৬ তারিখে সাড়ে ১৬-২২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

শারীরিক যোগ্যতা

পুরুষের উচ্চতা: কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি

নারীর ক্ষেত্রে: কমপক্ষে ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি।

ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী

চোখের মাপ: ৬ বাই ৬ ও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বাংলাদেশ বিমান আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ১০০০ টাকা

সম্ভাব্য যোগদানের তারিখ: ২০ ডিসেম্বর ২০২৬

আবেদনের শেষ সময়: ৫ সেপ্টেম্বর ২০২৬

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...