বাংলাদেশের ইতিহাস ক্যালেন্ডার

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বাংলাদেশের ইতিহাস ক্যালেন্ডার

১ জুলাই ১৯২১ : পূর্ববঙ্গের উচ্চশিক্ষার প্রসার ও বুদ্ধিবৃত্তিক বিকাশের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয়।

১ জুলাই ১৯২৯ : বাংলার কৃষক, প্রজা ও সাধারণ জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ‘নিখিল বঙ্গ প্রজা সমিতি’ গঠিত হয়। সংগঠনটির সভাপতি নির্বাচিত হন স্যার আবদুর রহিম, সম্পাদক মওলানা মোহাম্মদ আকরম খাঁ এবং সহসভাপতি এ কে ফজলুল হক। জমিদারি প্রথার কারণে বঞ্চিত কৃষক সমাজের দাবি-দাওয়া তুলে ধরার ক্ষেত্রে এই সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিজ্ঞাপন

১ জুলাই ২০২৪ : সরকারের কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে ও তিন দিনের কর্মসূচি ঘোষণা করে।

২ জুলাই ১৭৫৭ : পলাশীর যুদ্ধের পরাজয়ের পর বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে মুর্শিদাবাদে বন্দি অবস্থায় মীরনের নির্দেশে হত্যা করা হয়।

২ থেকে ৬ জুলাই ২০২৪ : কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন, মহাসড়ক অবরোধ ইত্যাদি কর্মসূচি পালন করে।

৩ জুলাই ১৯৪৬ : হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি তৎকালীন প্রাদেশিক নির্বাচনে অল ইন্ডিয়া মুসলিম লীগের বিজয়ের পর সরকার গঠন করেন। তার শাসনামল ছিল ব্রিটিশ ভারতের শেষ পর্যায়ের রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রদায়িক উত্তেজনা এবং ভারত বিভাগের পূর্ববর্তী ঘটনাবলির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

৭ জুলাই ১৮৫৫ : সিধু মুরমু ও কানু মুরমুর নেতৃত্বে সাঁওতালদের ব্রিটিশবিরোধী ‘হুল’ (বিদ্রোহ) দ্রুত ব্যাপকতা লাভ করে। ভোগনাদিহে হাজার হাজার সাঁওতাল সমবেত হয়ে ব্রিটিশ শাসন, জমিদার ও মহাজনদের শোষণের বিরুদ্ধে সংগ্রামের শপথ গ্রহণ করে।

৭ জুলাই ২০২৪ : শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’-এর ডাক দেয়, যার আওতায় শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ, মিছিল, মহাসড়ক অবরোধ ইত্যাদি কর্মসূচি পালন করে।

গ্রন্থনা : আহমাদ ফাহমি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন