আমরা চাই না নতুন করে দানব তৈরি হোক: টিআইবি

স্টাফ রিপোর্টার

আমরা চাই না নতুন করে দানব তৈরি হোক: টিআইবি
ছবি: আমার দেশ

জাতীয় মানবাধিকার কমিশন আইনের সুপারিশ বাস্তাবায়ন না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যলয়ে জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬ (খসড়া) আলোচনা ও সুপারিশ উপলক্ষে এক উন্মুক্ত আলোচনা সভায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

ইফতেখারুজ্জামান বলেন, সরকার মানবাধিকার কমিশন আইনের যে খসড়া করেছে, তাতে অসংগতি রয়েছে। নাগরিক সমাজের পক্ষ থেকে যে সুপারিশ করা হয়েছে, সেগুলো বাস্তবায়ন না হলে দেশে আবার মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা উঠবে। আমরা চাই না নতুন করে ফ্রাংকেনইস্টাইনের মতো কোনো দানব তৈরি হোক।

তিনি বলেন, সরকারের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার রয়েছে। জুলাই সনদ বাস্তবায়েনের প্রতি অঙ্গীকার রয়েছে। আমরা আশা করি মানবাধিকার আইনে নাগরিক সমাজের পক্ষ থেকে যে সুপারিশ করা হয়েছে, তা তারা বাস্তবায়ন করবে।

উমুক্ত আলোচনা সভায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন