হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশিদের জন্য ফের চালু হলো ভারতীয় ট্যুরিস্ট ভিসা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বাংলাদেশিদের জন্য ফের চালু হলো ভারতীয় ট্যুরিস্ট ভিসা
ফাইল ছবি

বাংলাদেশিদের জন্য প্রায় দুই বছর পর আবারও ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত। ২৮ জুন থেকে আবেদন করা যাবে। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রায় দুই বছর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছিল ভারত।

বিজ্ঞাপন

এর আগে এ বছরের ১৮ ফেব্রুয়ারি ভারতের সহকারী হাইকমিশনার (সিলেট) অনিরুদ্ধ দাস বলেছেন, বর্তমানে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা বন্ধ আছে। সেগুলো পুনরায় চালু করার জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক পর্যায়ে ফিরবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...