আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নামে ঢাকার বিভিন্ন থানায় ২০টিরও অধিক মামলা রয়েছে।
মঙ্গলবার বিকেলে গুলশান থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
বিজ্ঞাপন
তিনি জানান, ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে ধোলাইখাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের একাধিক গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

