আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

আতিকুর রহমান নগরী

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান
ফাইল ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি ড. ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন। প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থারও খোঁজখবর নেন। সেইসঙ্গে সরকারের দেয়া নিরাপত্তা ব্যবস্থায় সস্তুষ্ট হয়ে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান।

তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এ সংক্রান্ত ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন। বিশেষ করে আমার নিরাপত্তার জন্য।

বিজ্ঞাপন

এর আগে এদিন বেলা ১১ টা ৩৯ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন