ইবতেদায়ী শিক্ষকদের কষ্টের কথা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরলেন এমপি এজাজ

স্টাফ রিপোর্টার

ইবতেদায়ী শিক্ষকদের কষ্টের কথা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরলেন এমপি এজাজ
ফাইল ছবি

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ও এমপিওভুক্তির বিষয়ে সুপারিশ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর চিঠি দিয়েছেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।

শনিবার শিক্ষামন্ত্রী বরাবর এক চিঠিতে তিনি বলেন, তার নির্বাচনি এলাকা ৯৯, খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক মাদ্রাসা শিক্ষার মানউন্নয় ও প্রসারের লক্ষ্যে আলিয়া মাদরাসা শিক্ষার প্রাথমিক স্থর অনুমোদনের জন্য ১৯৭৮ অধ্যাদেশ ১৭(২) ধারা জারি করেন; সেই মোতাবেক বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ১৯৮৪ সাল থেকে প্রাথমিক স্তরে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় ১৯৯৪ সালে তৎকালীন প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের পাঁচশত টাকা ভাতা প্রদান করেন। পরবর্তীতে ২০১৩ সালে স্বৈরাচার আওমালীগ আমলে ২৬১৯৩ রেজিঃকৃত প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে; কিন্তু দুঃখের বিষয় একটিও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ অথবা এমপিওভুক্তির আওতাভুক্ত হয়নি বা উদ্যোগ গ্রহণ করেনি। এতে কর্মরত হাজার হাজার শিক্ষকগণ বেতনবিহীন দীর্ঘ ৪২ বছর যাবত অত্যন্ত নিষ্ঠার সাথে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করলেও প্রতিষ্ঠানসমূহ এখনো জাতীয়করণ অথবা এমপিওভুক্তির আওতাভুক্ত হয়নি।

এর মধ্যে বটিয়াঘাটা উপজেলায় ৭ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও দাকোপ উপজেলায় ৬ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আমার নির্বাচনী এলাকায় মোট ১৩টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এছাড়াও সারা বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত বহু প্রতিষ্ঠান রয়েছে, যা এখনও জাতীয়করণ অথবা এমপিওভুক্ত করা হয়নি। যার ফলে শিক্ষকগণ মানবেতর জীবনযাপন করছেন এবং প্রতিষ্ঠানগুলোর সার্বিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। দেশের প্রাথমিক ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার স্বার্থে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ অথবা এমপিওভুক্তির আওতায় আনা অত্যন্ত জরুরি উল্লেখ করেন।

সবশেষে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা দ্রুত জাতীয়করণ অথবা এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ নেয়ার জোর সুপারিশ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...