আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

আমার দেশ অনলাইন

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, গত ছয় মাস ধরে গুজব শুনছি ভোট হবে না, এটা হবে, সেটা হবে। কিন্তু আজ আপনারা নিজেরাই দেখছেন চমৎকার ভোট হচ্ছে। কোনো শঙ্কাও নেই।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন চেয়েছিলেন এবং এখন পর্যন্ত ভোটের পরিবেশ সে দিকেই এগোচ্ছে। মানুষ দীর্ঘ ১৭ বছর পর তাদের নাগরিক অধিকার ভোগ করছে। আমিও আনন্দিত। এই ভোটে আমিও শরিক হলাম।

২০১৮ সালে ভোট দিতে এসে নিজের অভিজ্ঞতা উল্লেখ করে কমিশনার বলেন, এই কেন্দ্রেই ১৮ সালের নির্বাচনে আমি ভোট দিতে এসেছিলাম। তখন আমার বাসা এখানে ছিল। আপনারা জানেন আমি ১৬ সালে অবসর গ্রহণ করেছি। এখন ডিএমপি কমিশনার হিসেবে মিন্টু রেডে থাকি। ২০১৮ সালে আমি এই কেন্দ্রেই ভোট দিতে এসে গেটটা পার হয়ে যখন ভেতরে গিয়েছিলাম, তখন আমাকে বলা হলো আপনার ভোট দেওয়া হয়েছে। এই কথা শুনে আমি গেট থেকেই ফেরত চলে গিয়েছিলাম।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন