ইরাকে নিহত শ্রাবণের লাশ ঢাকায়

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরাকে নিহত শ্রাবণের লাশ ঢাকায়

ইরাকে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি মোহাম্মদ শ্রাবণের লাশ ঢাকায় এসেছে। শুক্রবার সকালে সরকারি ব্যবস্থাপনায় লাশ দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভোর ৫টা ১৫ মিনিটে মরদেহ বহনকারী তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ইসলাম ওবায়েদ বিমানবন্দরে নিহত রেমিট্যান্স-যোদ্ধার লাশ গ্রহণ করেন।

নিহত মোহাম্মদ শ্রাবণ (পাসপোর্ট নং-ইজে ০৮২০৩২৭) মুন্সীগঞ্জ সদর উপজেলার অন্তর্গত বকুলতলা গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ নলি মিয়ার সন্তান। জীবিকার সন্ধানে দীর্ঘ ১০ বছর আগে তিনি ইরাকের বাগদাদে গিয়েছিলেন। সম্প্রতি বাগদাদে যুদ্ধকালীন নিক্ষিপ্ত একটি মিসাইলের আঘাতে তিনি মৃত্যুবরণ করেন। তার এই অকাল ও বেদনাদায়ক মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বিজ্ঞাপন

বাগদাদে বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে ও সরকারি প্রক্রিয়ায় মোহাম্মদ শ্রাবণের লাশ বাংলাদেশে আনা হয়েছে। এর আগে, গত ২৫ মে বাগদাদে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) পারভেজ আলম চৌধুরী এক দাপ্তরিক চিঠির মাধ্যমে লাশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন