মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি আরও ২ বছর বাড়ানোর প্রস্তাব

স্টাফ রিপোর্টার

মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি আরও ২ বছর বাড়ানোর প্রস্তাব

মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, মেট্রোরেল সেবার ওপর মূসক (ভ্যাট) অব্যাহতির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমান ভ্যাট আইনানুযায়ী, যে কোনো শীতাতপনিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে। পুরোপুরি শীতাতপনিয়ন্ত্রিত হলেও ২০২২ সালের ডিসেম্বরে চালুর পর থেকে এ সেবার ওপর ভ্যাট আরোপ করেনি। এরপর ২০২৪ সালের জুলাই মাসে এসে ভ্যাট কার্যকরের চেষ্টা চালায় এনবিআর। কিন্তু যাত্রীদের প্রতিবাদ এবং সরকারি উদ্যোগের কারণে তা শেষ পর্যন্ত আরোপ করা হয়নি। পরবর্তীতে সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে ভ্যাট অব্যাহতি দেওয়ার কথা জানিয়ে আসছে এনবিআর। সর্বশেষ ডিসেম্বরে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ভ্যাট দিয়েছিল সংস্থাটি।

দুই বছর মেয়াদে ভ্যাট অব্যাহতির পাশাপাশি ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিকরা মেট্রোরেলে ভ্রমণে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন। একই সঙ্গে সাধারণ ট্রেনে তারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুবিধা ভোগ করতে পারবেন।

মেট্রোরেল নিয়ে সরকারের পরিকল্পনার তুলে ধরে আমির খসরু বলেন, ছয়টি মেট্রোরেল লাইনের সমন্বয়ে আধুনিক গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি মেট্রোরেলের সঙ্গে সংযুক্ত মনোরেলভিত্তিক ফিডার নেটওয়ার্ক নির্মাণ করবে সরকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন