গত ২৭ এপ্রিল বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে গিয়েছিলেন। সেখানে বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকা নিলিমা ও তার শিশু সন্তানকে ডেকে নিয়েছিলেন তিনি। সেই সময়ে এমন অভাবনীয় দৃশ্য দেখেছিল সারা বাংলাদেশ।
তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানসম্বলিত বাসসহ গাড়িবহর যখন যশোর ইনস্টিটিউটের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একজন মা (নিলিমা) নিজের কোলের শিশু সন্তানকে নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে দাঁড়িয়ে ছিলেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় এবং তিনি গাড়ি থামিয়ে শিশুটিকে দেখতে নেমে আসেন। এই দৃশ্য নিলিমার ফেসবুক পেজসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।
এরপর সেই নিলিমা ও তার শিশু সন্তানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান উপহার পাঠানোর নির্দেশ দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে।
অতঃপর আজ বৃহস্পতিবার দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিলিমার বাসায় যান এবং প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটনসহ যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


বাংলাদেশ সীমান্তে কুমির ও সাপ ছাড়ার পরিকল্পনা ভারতের, কিন্তু কেন