উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে, নামও পরিবর্তন হতে পারে

স্টাফ রিপোর্টার

র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে, নামও পরিবর্তন হতে পারে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে, র‍্যাবের নামও পরিবর্তন হতে পারে।

মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বর্তমান সরকারের তিন মাস পূর্তিতে বিভিন্ন উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জন বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

তথ্য উপদেষ্টা বলেন, এতদিন পর্যন্ত র‍্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধীনে কাজ করছিল। এখন একটা পূর্ণাঙ্গ আইন হচ্ছে। যে আইনের মধ্যে র‍্যাবের সবকিছু অনেক বেশি ওয়েল ডিফাইনড থাকবে। সুতরাং র‍্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে সেইভাবে র‍্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে।

তথ্য উপদেষ্টা বলেন, সম্ভবত বলছি কারণ এই ধরনের অপশন সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আইন করার জন্য তিনি কাজ করছেন।

তিনি বলেন, একটা রাষ্ট্রে একটা এলিট ফোর্স থাকা দরকার আছে। র‍্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি আমরা দেখব র‍্যাব অত্যন্ত ক্যাপেবলভাবে নানা ধরনের সন্ত্রাস মোকাবেলা করতে পেরেছে। র‍্যাব অপরাধ মোকাবেলা যেটা করতে পেরেছে, আমাদের কনভেনশনাল পুলিশ বাহিনী করতে পারেনি।

জাহেদ উর রহমান বলেন, র‍্যাবের অনেক ভালো ইকুইপমেন্ট আছে, তাদের অনেক ভালো প্রশিক্ষণ আছে সবকিছু মিলিয়ে যে নামেই হোক র‍্যাবের আগের যে ছবিগুলো আছে (অপরাধমূলক কর্মকাণ্ড) সেগুলো আর থাকবে না।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...