জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নিরাপত্তার কারণে একটি গাড়ি ভাড়া নিয়ে চলাচল করতে হয়। চলতি মাস শেষ হতে চলেছে। কিন্তু সেই ভাড়া এখনো দিতে পারিনি।
রোববার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেছেন, আ. লীগের আমলে জেলে থাকলেও সরকার দলীয় অনেক নেতার সম্পদের পরিমাণ বেড়েছে।
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করা উচিত। রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য মুজিবুর বলেন, মদিনার ইসলাম হলে সুদকে বন্ধ করতে হবে। মদিনার বাজেটে জাকাত ছিল। জাকাত চালু করতে হবে।
জাতীয় বাজেটে ‘জাকাত’ শব্দ না থাকার সমালোচনা করে তিনি বলেন, অর্থমন্ত্রী ৩৪ পৃষ্ঠার বাজেট বক্তৃতায় অনেক বিষয় তুলে ধরেছেন, কিন্তু জাকাতভিত্তিক অর্থনীতির কথা নেই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


