তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান

আ.লীগের বড় গলা হতে অনেক সময় লাগবে

স্টাফ রিপোর্টার

আ.লীগের বড় গলা হতে অনেক সময় লাগবে

আমাদের সবার মেমোরি শেষ হয়ে যাওয়ার পর কোনো একদিন আওয়ামী লীগ বড় গলা করে কথা বলতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, আন্দোলন করতে নৈতিক সাহস লাগে, আর একটা কথা বলি না, চোরের মায়ের বড় গলা। মানে আওয়ামী লীগের বড় গলা হতে এখনো অনেক সময়ের ব্যাপার।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না আওয়ামী লীগের সেই রকম নৈতিক সাহসও আছে মাঠে কিছু করবে। কিছু লুটপাটকারী মাফিয়া চোর-বাটপারের আসলে খুব বেশি নৈতিক সাহস থাকে না।

জাহেদ উর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত আসলে কথা ঠিক না। আমরা টেকনিক্যালি যদি বলি আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না—এই জিনিসটা ক্লিয়ার করে রাখা দরকার, সেটা নির্ধারিত হবে আদালতে।

তিনি আরো বলেন, আইসিটিতে তারা মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না, সেটা বিচারের পর নির্ধারিত হবে। যেটা হয়েছে ওই পর্যন্ত যেহেতু তারা বিচারাধীন থাকবে সেই পর্যন্ত তাদের কর্মকাণ্ড সিদ্ধান্ত হবে সন্ত্রাসবিরোধীর অধীনে।

উপদেষ্টা বলেন, তারা এখন যেকোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, সে ক্ষেত্রে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। সুতরাং রাজনৈতিক দলগুলোর আসলে ওখানে করার কিছু নেই।

মাঠে সেনাবাহিনী নামানোর বিষয়ে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু জেলায় ছোটখাটো নাশকতার সক্ষমতা হয়তো আছে। তাদের প্রচুর টাকা আছে সেটা খরচ করে হঠাৎ করে কোন নাশকতা করতে পারে। জনগণের জান মালের ক্ষতি না হয় এজন্য সরকার সতর্কতামূলকভাবে সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...