মুদির দোকান ও বিউটি পার্লার আসছে ভ্যাটের আওতায়

সংসদ রিপোর্টার

মুদির দোকান ও বিউটি পার্লার আসছে ভ্যাটের আওতায়

মুদির দোকান ও বিউটি পার্লারসহ বেশ কয়েক ধরনের ব্যবসায়িক খাতকে আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদকে জানিয়েছেন।

সংরক্ষিত আসনের সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে মন্ত্রী এ পরিকল্পনার কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

বিজ্ঞাপন

মন্ত্রীর তথ্য অনুযায়ী মুদির দোকান ও বিউটি পার্লারসহ যেসব ব্যবসায়ি খাতকে ভ্যাতের আওতায় আনার পরিকল্পনা রয়েছে- তা হলো তৈরি পোশাক বা কাপড়ের বিক্রেতা, কনফেকশনারী, কসমেটিক্সের দোকান, প্লাস্টিকের ও সিরামিকের গৃহস্থালী পণ্য, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা, ডেকোরেটরস, মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেন ও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের বিক্রেতা, পেইন্ট ও হার্ডওয়্যার এবং সেনিটারি ও ফিটিংস, টাইলসের দোকান, ঢেউটিনের দোকান, রড ও সিমেন্ট, ফার্নিচার, মিষ্টান্ন ভান্ডার ও রেস্টিুরেন্ট।

বিগত ২০২৪-২৫ অর্থ বছরে ভ্যাট বাবদ এক লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে মন্ত্রী জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...