আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পিলখানায় শহীদদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

আতিকুর রহমান নগরী

পিলখানায় শহীদদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে উপস্থিত হয়ে তাদের কবর জিয়ারত করেন তিনি।

এসময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. একেএম শামছুল ইসলাম।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০০৯ সালে ২৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পিলখানায় নিহত হন ৫৭ জন সেনা কর্মকর্তা। এ ঘটনায় তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন বীর সেনাকে হারায় বাংলাদেশ।

এর আগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বনানী কবরস্থানে তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন