বাংলাদেশ- ১৫২/৩, ৫০.৩ ওভার (লিড ১৭৯ রান)
মমিনুল হকের বিদায়ের পর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দারুণ এক জুটি গড়ার পথে ছিলেন নাজমুল হোসেন শান্ত। দুজন মিলে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ২৭ রান। পরে আলোক স্বল্পতায় ৫ টার কিছু সময় পর বন্ধ করে দেওয়া হয় খেলা।
চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশের রান ৩ উইকেটে ১৫২। লিড ১৭৯ রানের। শেষদিনে আরও কিছুটা সময় ব্যাট করে ইনিংস ঘোষণা করতে পারে বাংলাদেশ।
চতুর্থ দিনের শেষে ৫৮ রানে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত। আর মুশফিক অপরাজিত আছেন ১৬ রানে।
বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মমিনুল হক। এর আগে এই কীর্তি গড়েছিলেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।
৫ হাজার রান করার পথে মমিনুল হকের ব্যাটে এসেছে ২৭ ফিফটি ও ১৩ সেঞ্চুরি। ব্যাটিং করেছেন ৩৮.২১ গড়ে।
শান্তর ফিফটি পূর্ণ করার পরের বলে আউট হয়েছেন মমিনুল হক। ক্যারিয়ারের ২৭তম ফিফটি করার দিনে পূর্ণ করেছেন টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক। ফেরার সময় মমিনুলের রান ছিল ৫৬। শাহিন শাহ আফ্রিদির বলে আউট হন তিনি।
নতুন ব্যাটার মুশফিকুর রহিম।
মমিনুল হকের পর দ্বিতীয় ইনিংসে ফিফটির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। এটা তার ক্যারিয়ারের ৬ষ্ঠ ফিফটি। প্রথম ইনিংসে পাওয়া ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তর করেছিলেন শান্ত।
দ্বিতীয় ইনিংসেও ফিফটির দেখা পেয়েছেন মমিনুল হক। এটা তার ক্যারিয়ারের ২৭তম ফিফটি। এই ফিফটি করার পথে ইতোমধ্যে দুই দুইবার জীবন পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে দারুণ এক জুটি গড়েছেন। বৃষ্টির পরও বেশ দেখেশুনে খেলছেন তিনি।
বৃষ্টি থেমেছে, মাঠও পুরোপুরি প্রস্তুত। বেলা ৩.৪৫ মিনিটে খেলা শুরু হবে।
বৃষ্টি পুরোপুরি থেমেছে। এখন খেলা শুরু হওয়ার অপেক্ষা। মিরপুরের ড্রেনেজ ব্যবস্থা বেশ দারুণ। ফলে আশা করা যাচ্ছে দ্রুতই খেলা শুরু হবে।
এর আগে ম্যাচ অফিসিয়ালসরা মাঠ পরিদর্শন করবেন। সাড়ে তিনটায় মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। এরপর জানা যাবে কখন খেলা শুরু হবে। এই বিরতির মাঝেই চা বিরতি হয়ে যাবে।
বৃষ্টি বেড়েছে। এই বৃষ্টিতে দ্রুতই খেলা শুরু হবে এমন সম্ভাবনা নেই বললেই চলে। ফলে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নাই দর্শকদের।
মধ্যাহ্ন বিরতি শেষ হওয়ার আগেই মিরপুরে নেমেছে বৃষ্টি। মাঠ পুরোটা ঢেকে দেওয়া হয়েছে। ফলে মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় সেশনের খেলা মাঠে গড়াচ্ছে না নির্ধারিত সময়ে। এখন অপেক্ষা বৃষ্টি থামার।
বাংলাদেশ- ৯৩/২, ৩১ ওভার, (লিড- ১২০)
দিনের শুরুতে দুই ওপেনারকে হারিয়ে খানিকটা বিপদে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন দুই অভিজ্ঞ নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হক। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৭০ রান। তাতে ৯৩ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর লিড পেয়েছে ১২০ রানের।
মধ্যাহ্ন বিরতির আগে শান্ত ৩৪ ও মমিনুল ৩৭ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশ- ৬৭/২, ২৫ ওভার (লিড-৯৪)
চতুর্থ দিনের প্রথম সেশনের শুরুর দিকে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে বাংলাদেশ। এই ঘুরে দাঁড়ানোতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হক। তাদের ব্যাটে বাংলাদেশ কতদূর এগোয় সেটাই এখন দেখার অপেক্ষা।
হাসান আলীর বলে সৌদ শাকিলের হাতে ক্যাচ তুলে আউট হয়েছেন সাদমান ইসলাম। ফেরার আগে তার ব্যাটে এসেছে ১০ রান।
দলীয় ২৩ রানের মাথায় দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। মিরপুর টেস্টের দুই ইনিংসে কোন ওপেনারই নিজেদের ইনিংস বড় করতে পারেননি। প্রথম ইনিংসের ব্যর্থতা ধরে রেখেছে দ্বিতীয় ইনিংসেও।
মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোরের শিকার হয়ে আউট হয়েছেন মাহমুদুল হাসান জয়। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি, ছিল আম্পায়ার্স কল।
ফেরার আগে তার ব্যাটে এসেছে ২৬ বলে ৫ রান।