আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটের সামনে হ্যাটট্রিক জয়ের হাতছানি

স্পোর্টস রিপোর্টার

সিলেটের সামনে হ্যাটট্রিক জয়ের হাতছানি

বিপিএলে হ্যাটট্রিক জয়ের হাতছানি সিলেট স্ট্রাইকার্সের সামনে। দিনের প্রথম ম্যাচে আজ চিটাগং কিংসের মুখোমুখি হয়েছে আরিফুল হকের দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চিটাগংকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে সিলেট। বিপিএলের এবারের আসরের শুরুটা মোটেও ভালো হয়নি ফ্রাঞ্চাইজিটির।

বিজ্ঞাপন

নিজেদের প্রথম তিন ম্যাচে হেরে যায় সিলেট। চতুর্থ ম্যাচে এসে পায় প্রথম জয়ের দেখা। সে ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে তিন উইকেটে হারায় তারা। পঞম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে তাদের জয় ৮ রানের। আজ চিটাগংকে হারাতে পারলে পাবে টানা তিন জয়ের স্বাদ। চার পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে সিলেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন