পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফটে দল পাননি ইহসানউল্লাহ। এজন্য এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে অবসর নিলেন তিনি। ইহসানউল্লাহ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। নিজের প্রতি উপেক্ষার জবাব দিতে গিয়েই এমন সিদ্ধান্ত নিলেন তিনি।
২০২৩ সালের পিএসএলে দুর্দান্ত পারফর্ম করেন ইহসানউল্লাহ। সে আসরে ১৪ ম্যাচে নেন ২৩ উইকেট। সে বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন। ইনজুরি কাটিয়ে সাম্প্রতিক সময়ে ক্রিকেটে ফিরলেও তার প্রতি আগ্রহ দেখায়নি পিএসএলের কোনো দল।
অবসর ঘোষণায় ইহসানউল্লাহ বলেন, ‘অতীতে ভালো পারফরম্যান্স থাকা সত্ত্বেও আমাকে উপক্ষা করা হয়েছে। একটি ফ্রাঞ্চাইজিও আমার সঙ্গে যোগাযোগ করেনি। আপনি পারফর্ম করলে ফ্রাঞ্চাইজিগুলো আপনার পেছনে ঘুরবে। অথচ আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

