প্রথমবার চ্যাম্পিয়নস লিগে অংশ নেবে ঋতুপর্ণার রাজশাহী স্টারস

স্পোর্টস রিপোর্টার

প্রথমবার চ্যাম্পিয়নস লিগে অংশ নেবে ঋতুপর্ণার রাজশাহী স্টারস

এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ঋতুপর্ণাদের ক্লাব রাজশাহী স্টারস। এর আগে চ্যাম্পিয়নস লিগের গত দুই আসরে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব ছিল না।

বিজ্ঞাপন

গত ১৯ মে চ্যাম্পিয়নস লিগে ক্লাব রেজিস্ট্রেশনের শেষ দিন টুর্নামেন্টে খেলার জন্য আবেদন করেছে দেশের নারী ফুটবলের নবাগত দল রাজশাহী স্টারস। গত বাংলাদেশ নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি।

প্রথম দিকে আর্থিক ও নানা সীমাবদ্ধতার কারণে চ্যাম্পিয়নস লিগে খেলতে অনাগ্রহী ছিল রাজশাহীর ক্লাবটি। পরে বাফুফের অনুরোধে বৈশ্বিক আসরে খেলতে রাজি হয়েছে তারা।

রাজশাহী স্টারসের সভাপতি মোখছেদুল কামাল বাবু জানান, বাংলাদেশে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ আয়োজন করতে চান তারা। এ ব্যাপারে ফুটবল ফেডারেশনের সহযোগিতা কামনা করেন। আগামী আগস্টে নারী চ্যাম্পিয়নস লিগের তৃতীয় আসর শুরু হওয়ার কথা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...