
ভোলায় মোটরসাইকেল শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকের মৃত্যু
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের শোভাযাত্রয় অংশ নিয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকালে ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নে মনসুর আলী দালাল বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।






