
ইন্দোনেশিয়ায় আঘাত হানল ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
মধ্য ইন্দোনেশিয়ায় মঙ্গলবার ৬ দশমিক ৭ মাত্রার একটি অগভীর ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।





















