
রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী
রাজশাহীতে বেড়েছে এইচআইভি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। শনাক্ত ১৩৯ রোগীর মধ্যে ৯২ জনই সমকামী। যা মোট আক্রান্তের ৬৬ দশমিক ১৮ শতাংশ। পরিস্থিতি উদ্বেগজনক উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, সমকামিতা, অবাধ যৌনাচার ও এইচআইভি ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা না গেলে তা মহামারিতে রূপ নিতে পারে।


