
মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি, কনটেন্ট ক্রিয়েটর আমিনুর শাহ কারাগারে
সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে করা মামলায় ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আমিনুর শাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটির আদালত এ আদেশ দেন।

