
টঙ্গীতে কবি আল মুজাহিদী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
কবি আল মুজাহিদী তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর সাহিত্যকীর্তি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁকে স্মরণ করার পাশাপাশি তাঁর আদর্শ ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ
