
মাদক ব্যবসা ছাড়তে হবে অন্যথায় এলাকা ছাড়তে হবে: আবু তালিব এমপি
ঝিনাইদহের কালীগঞ্জে মাদক বিরোধী জনসচেতনতা বৃদ্ধি ও মাদক নির্মূলের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় বক্তারা মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং প্রশাসনকে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।























