
কুয়াকাটায় বেরিবাঁধের ওপর অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ
মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি এলাকার ধোলাই মার্কেট-সংলগ্ন বেরিবাঁধের ওপর একটি টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে। এছাড়া এর পাশেই কাঠ ও টিন দিয়ে আরো কয়েকটি স্থাপনার নির্মাণকাজ চলমান রয়েছে। নির্মাণাধীন এসব স্থাপনার চারপাশে কাঠের ফ্রেম, টিনের বেড়া ও নির্মাণসামগ্রী দেখা যায়।









