
কুয়াকাটায় বজ্রপাতে জেলের মৃত্যু
পটুয়াখালীর কুয়াকাটায় মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আব্দুল মান্নান হাওলাদার (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান ওই এলাকার সুলতান হাওলাদারের ছেলে।























