
আইনশৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ খেলাফত মজলিসের
খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতারা গভীর উদ্বেগের সঙ্গে বলেছেন, ক্ষমতাসীন দলের আভ্যন্তরীণ কোন্দল, আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বিস্তারের লড়াই ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষে দেশজুড়ে খুন, টার্গেট কিলিং ও বন্দুক হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে।



















