
সীমান্তে হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে মিরপুরে গণমিছিল
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবিতে রাজধানীর মিরপুরে গণমিছিল করেছে বাংলাদেশী বিহারী পুনর্বাসন সংসদ (বিবিআরএ)। শুক্রবার সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ গণমিছিল মিরপুর-১২ এলাকার কুর্মিটোলা বায়তুর রহমত মসজিদ থেকে শুরু হয়ে মিরপুর-১১-এর বড় মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।





