
স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করবে সরকার
জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব উৎপাদন বাড়ানোর নীতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধানে জোর দেওয়া হচ্ছে বলেও জানান সরকারের নীতিনির্ধারকরা।






















