
জবিতে ‘ডিন’স অ্যাওয়ার্ড-২০২৬’ ব্যানারে বানান ভুল, দায়সারা উত্তর প্রশাসনের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সর্বোচ্চ একাডেমিক স্বীকৃতিগুলোর অন্যতম ‘ডিন’স অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানের ব্যানারে বানান ভুল এবং আয়োজনে নানা ধরনের অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ এই আয়োজনকে ঘিরে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।























