
জর্ডানে নথিবিহীন বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা
জর্ডানে অবস্থানরত নথিবিহীন বাংলাদেশি প্রবাসীরা বৈধ হতে পারবেন অথবা জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন। সম্প্রতি দেশটি প্রবাসী কর্মীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। বুধবার এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জর্ডানের বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিটি দূতাবাসের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।























