
যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে আন্তর্জাতিক সমুদ্রসীমায় ইরানের ১১ জাহাজ
গত রোববার তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা স্মারকের (এমওইউ) খসড়া চূড়ান্ত হওয়ার পর ১১টি জাহাজের মধ্যে আটটি জাহাজ ইরানের সমুদ্রসীমা থেকে আন্তর্জাতিক সমুদসীমায় যাত্রা করেছে। অন্যদিকে, তিনটি জাহাজ আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে ইরানের সমুদ্রসীমায় প্রবেশ করেছে।






















