
উত্তর ও দক্ষিণ সিটির সেই দুই কর্মকর্তাকে বরখাস্তের আদেশ জারি
কোরবানির বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে দায়িত্ব থেকে সরানো সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে এবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ















