
দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়াল সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।










