হজযাত্রীদের যে পরামর্শ দিল ধর্ম মন্ত্রণালয়
হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ পরামর্শ দেওয়া হয়।

হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ পরামর্শ দেওয়া হয়।

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫৬ হাজার ৬৫৯ জন হজযাত্রী। অন্যদিকে এখন পর্যন্ত সৌদি আরবে মোট ১৪ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

বৈধ হজ পারমিট ছাড়া হজ পালন বা পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা হতে পারে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এর পাশাপাশি বহিষ্কার এবং সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

ধর্ম মন্ত্রণালয়ের তিনজন উপসচিবকে সহকারী মৌসুমি হজ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার প্রেষণে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।