
আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ বাড়ছে জনমনে
মাদক বিস্তার, কিশোর গ্যাংয়ের উৎপাত, সরকারি দলে অভ্যন্তরীণ বিরোধে খুনোখুনি, একের পর এক নৃশংস হত্যাকাণ্ড, ধর্ষণ, ডাকাতি, ছিনতাইসহ প্রকাশ্যে কোপাকুপি, রাতে অপহরণসহ বহুবিধ অপরাধের ঘটনা ঘটে প্রসদ চলেছে। কোনো অপরাধের খবর পেয়ে খয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর খোদ পুলিশের ওপর চড়াও হচ্ছে বিক্ষুব্ধরা।






















