
চারদিকে শুধু পানি, যোগাযোগে পিছিয়ে দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন
স্বাধীনতার ৫৫ বছর পরও যেন সময় থমকে আছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩ নম্বর দেউলবাড়ী দোবড়া ইউনিয়নে। বাংলাদেশের মানচিত্রে এটি এক বিচ্ছিন্ন জলবন্দী জনপদ, যেখানে আধুনিক যোগাযোগব্যবস্থা এখনো স্বপ্নের মতো দূরবর্তী। চারদিকে শুধু বিল, খাল আর জলাভূমি। বর্ষা এলেই বিস্তীর্ণ এলাকা পরিণত হয় অথৈ জলরাশির দ্বী



