
পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি
পুলিশের ইউনিফর্মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধন করে এ-সংক্রান্ত একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, জেলা পুলিশ ও মহানগর পুলিশের পোশাকে রঙের ক্ষেত্রে স্পষ্ট ভিন্নতা আনা হয়েছে।






















