
স্থায়ী সমাধান ও নিশ্চয়তা চায় ইরান
সোমবার বিকেলে ইরান তাদের এই পাল্টা প্রস্তাব পাঠায়। ইরানের অবস্থান বুঝতে তাদের ১৪ দফার প্রস্তাবটির ওপর নির্ভর করা যেতে পারে, যেখানে ধাপে ধাপে আলোচনার আহ্বান জানানো হয়েছে। ইরানের জন্য প্রথম ধাপ হলো-কীভাবে এই যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটানো যায়, সে বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানো।







