
১১০ বছর আগে বিশ্ব পেয়েছিল প্রথম বিলিয়নিয়ার, কে তিনি?
তেল ব্যবসায়ী ও আমেরিকার ‘গিল্ডেড এজ’-এর খনি ব্যবসায়ী জন ডি রকফেলার ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন। তার প্রতিষ্ঠান ‘স্ট্যান্ডার্ড অয়েল’-এর শেয়ারের দাম ২ হাজার ডলার ছাড়িয়ে গেলে তিনি এই মাইলফলক স্পর্শ করেন, যা তৎকালীন সময়ে ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর প্রথম পাতার প্রধান খবর ছিল।





















